ফুলবাড়িয়ায় নকল এনার্জি ড্রিংকস কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নকল এবং ক্ষতিকর এনার্জি ড্রিংকস ও সিরাপ কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে সেখান থেকে দুই হাজার ক্যান ও দুই ড্রামভর্তি পানীয়, খালি বোতল, লেভেল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তারও করে পুলিশ। ফুলবাড়িয়া থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভাষ্যমতে, উপজেলা সদরের গরুহাটা এলাকায় এনামুল হক (৩৫) নামের এক ব্যক্তি নকল ও ভেজাল এনার্জি ড্রিংকসের একটি কারখানা খুলে বসেন। বিষয়টি টের পেয়ে গতকাল সকালে ওই অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানার মালিক এনামুল, শ্রমিক রুসমুদ্দিন, ইশা খান, সালমান খান ও আলী উসমানকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।