ফুলবাড়িয়ায় বখাটের ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একজন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে ফারুক হোসেন নামে দশম শ্রেণীর এক বখাটে ছাত্রকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।গত রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকন উদ্দিন তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে ফারুক হোসেনকে ওই সাজা দেন। গতকাল সোমবার দুপুরে জরিমানার টাকা পরিশোধ করে ফারুকের পরিবার তাঁকে থানা থেকে নিয়ে গেছে।থানার পুলিশ ও পরীক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার আছিম রামনগর আলিয়া মাদ্রাসার জেএসসি এক পরীক্ষার্থীকে একই উপজেলার জোড়বাড়িয়া গ্রামের আলিম উদ্দিনের বখাটে ছেলে ফারুক হোসেন (২০) স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঞা জানান, ফারুকের বিরুদ্ধে আরও অনেক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।