ফুলবাড়িয়ায় ভাঙচুরের ঘটনায় তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ জাতীয়করণের দাবিতে গত বুধবার সাংসদের সভাস্থল ও একাধিক প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় গত শুক্রবার রাতে ফুলবাড়িয়া থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ১৮০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবি ও আন্দোলনকারীদের বাড়িতে পুলিশের তল্লাশির প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে প্রায় দেড় মাস ধরে আন্দোলন করে আসা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরে স্থানীয় সাংসদ মোসলেম উদ্দিনের সভাস্থলের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। একই সময় সাংসদের ছেলে ইমদাদুল হকের অংশীদারির একটি পরিবহন কোম্পানির কার্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও কমপক্ষে ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।