ফুলবাড়িয়ায় ভেজাল খাবার খেয়ে নারী শিশুসহ অসুস্থ ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভেজাল খাবার খেয়ে নারী, শিশুসহ অর্ধশত মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার এক অনুষ্ঠানে ওই খাবার বিতরণ করা হয়।এডিপি ওয়ার্ল্ড ভিশন নামের সংস্থাটি জানায়, একটি হোটেল থেকে খাবারগুলো সরবরাহ করা হয়েছে।ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল পর্যন্ত নারী, শিশুসহ ৪৭ জন অসুস্থ হয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। মো. রবিউল্লাহ (৬০) নামে এক ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হারুন আল মাকসুদ জানান, ভর্তি হওয়া ব্যক্তিরা ডায়রিয়া, বমি ও পেটের পীড়ায় আক্রান্ত।এডিপি ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপক ইউনুস সংমা জানান, মা ও কিশোরীদের নিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাবিষয়ক অনুষ্ঠানের শেষ দিন মঙ্গলবার বেলা একটায় হোটেল থেকে খাবার সরবরাহ করা হয়। দুপুরের খাবারের প্যাকেট অনেকে রাতে খাওয়ার জন্য বাসায় নিয়ে যায়। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গতকাল সকালে স্থানীয় সাংসদ মোসলেম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনানী বিশ্বাস অসুস্থদের খোঁজ নিতে হাসপাতালে যান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বেশির ভাগ লোকই সুস্থ হয়ে উঠেছে।