ফুলবাড়িয়ায় শিক্ষক নিহত হওয়া ঘটনায় তদন্ত কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শিক্ষকসহ দুজন মারা যাওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শামসুল হুদাকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি করা হয়েছে। ইতিমধ্যে কমিটির একজন সদস্য ঘটনাস্থলে গেছেন।