ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আয়োজনে শহরের কালীবাড়ি মোড় থেকে কালো ব্যানারসহ একটি মৌন মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে ফুলবাড়ী ট্র্যাজেডির শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক ও জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস। আরও বক্তব্য দেন আতিয়ার রহমান, তপন রায়, মোস্তাক আহমেদ, উদাস রায়, প্রাণ কুমার রায়, দ্বিজেন্দ্র নাথ রায় প্রমুখ।
এ সময় বক্তারা সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন না করার দাবি জানান।