ফুলবাড়ী দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ২৬ আগস্ট রোববার ফুলবাড়ী দিবস। এ উপলক্ষে কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন।২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির উন্মুক্ত কয়লাখনির প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন স্থানীয় মানুষ। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে আমিন, সালেকিন ও তরিকুল নামের তিনজন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। এ ঘটনার পর উন্মুক্ত কয়লাখনির বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হয়।বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সে সময় শেখ হাসিনা ফুলবাড়ীতে জনসভা করে ক্ষমতায় গেলে ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু মহাজোট সরকারের চার বছর হয়ে গেলেও সেসব দাবি বাস্তবায়িত হয়নি।