ফুলবাড়ী দিবস সফল করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব আনু মুহাম্মদ আগামীকাল সোমবার দেশব্যাপী অনুষ্ঠেয় ‘ফুলবাড়ী দিবস’ সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এই আহ্বান জানান। জাতীয় কমিটির উদ্যোগে দিবসটি পালিত হবে। ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে এশিয়া এনার্জির আবাদি জমি-পানিসম্পদ-জনবসতি ধ্বংসের বিরুদ্ধে লক্ষাধিক মানুষ সমাবেশ করেছিল। এশিয়া এনার্জি ছয় শতাংশ রয়্যালটির বিনিময়ে ৮০ শতাংশ কয়লা বিদেশে রপ্তানির প্রকল্প গ্রহণ করেছিল। এর বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশে তৎকালীন বিডিআরের গুলিতে তিনজন নিহত হন এবং আহত হন আরও দুই শতাধিক মানুষ। কিন্তু বর্তমান সরকারের সাড়ে চার বছর পার হলেও এশিয়া এনার্জি বহিষ্কার, উন্মুক্ত খনি নিষিদ্ধসহ চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। বিজ্ঞপ্তি।