ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক অগ্নিকাণ্ডে চারটি পরিবারের আটটি টিনের ঘর, আসবাব, ধান-চাল, হাঁস-মুরগি পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই গ্রামের লাল মামুদের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে তা আশপাশের চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ছুটে আসার আগেই আগুনে লাল মামুদ, আনছার আলী, বক্তার আলী ও আজিজুল হকের মোট আটটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।