ফুলবাড়ীতে গণফ্রন্টের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলনকারী নেতাদের নামে এশিয়া এনার্জির মামলা দায়েরের প্রতিবাদে গতকাল রোববার প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে গণফ্রন্টের উদ্যোগে ওই প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে গণফ্রন্ট ফুলবাড়ী শাখার সমন্বয়ক সামিউল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফ্রন্টের যুগ্ম সমন্বয়ক হিমেল মণ্ডল, জাতীয় ক্ষেতমজুর সমিতির যুগ্ম আহ্বায়ক বিকাশ রায়, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল জব্বার, গণফ্রন্ট নেত্রী সোমা সাহা, বিপ্লবী ছাত্র মৈত্রী ফুলবাড়ী শাখার আহ্বায়ক শাহ জামাল হোসেন প্রমুখ।