ফুলবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কড়াই গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত আলী। বক্তব্য দেন আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক বেতদিঘী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ব্যবসায়ী আজম মণ্ডল, শিক্ষক সমিতির নেতা তমিজুল ইসলাম, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ প্রমুখ। খেলা পরিচালনা করেন ইউপি সদস্য মো. বেলাল হোসেন।
এ, বি, ও, সি—এই তিনটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন নীলফামারীর ডোমারের আবদুল কাফি, দ্বিতীয় স্থান অধিকার করেন রংপুরের পাঁচপীর এলাকার আয়নাল হোসেন, বি গ্রুপে প্রথম স্থান অধিকার করেন রংপুর সদরের হযরত আলী, দ্বিতীয় স্থান অধিকার করেন দিনাজপুরের চিরিরবন্দরের সেরাজুল ইসলাম। সি গ্রুপে প্রথম স্থান অধিকার করেন চিরিরবন্দরের আশরাফুল ইসলাম ও দ্বিতীয় স্থান অধিকার করেন ঘোড়াঘাটের আবদুল হাবিল। প্রথম স্থান অধিকারকারীদের একটি করে গরু ও দ্বিতীয় স্থান অধিকারকারীদের একটি করে টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।