ফুলবাড়ীতে ছিটমহলবাসীর বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন ছিটমহলবাসী। গত বৃহস্পতিবার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহল দাশিয়াছড়ায় অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান। এর আগে ভারত-বাংলাদেশের ছিটমহলগুলো বিনিময় এবং ছিটমহলবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছিটমহালবাসী বিক্ষোভ মিছিল ও সামবেশ করেন।জানা গেছে, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দাশিয়াছড়া ছিটমহলে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে ওই সমাবেশ হয়। দুই দেশের প্রায় শতাধিক ছিটমহলের অধিবাসী এতে অংশ নেন।