ফুলবাড়ীতে পল্লি চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) মহেশপুর গ্রামে গতকাল রোববার সকালে পূজামণ্ডপে বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে সঞ্জয় মইশা মণ্ডল (২৫) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি একই ইউনিয়নের কুমারপুর গ্রামের ভিম মইশা মণ্ডলের ছেলে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বলেন, পূজামণ্ডপের মাইকের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে সঞ্জয়ের হাত তারের সঙ্গে জড়িয়ে যায়। এ সময় সঞ্জয় গুরুতর আহত হন। সঞ্জয়কে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তঁাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর অফিস