ফুলবাড়ীতে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সীমান্তে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ, ভবন ও সেতু নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।