ফুলবাড়ীতে বিনা মূল্যের বই পেতে ইউএনওকে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনা মূল্যের বই পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গত রোববার উপজেলার ১৬টি মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারের পক্ষ থেকে এই স্মারকলিপি পেশ করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনা মূল্যের বই দেওয়া হলেও মাদ্রাসাগুলোতে কোনো বই দেওয়া হয়নি। এ কারণে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা মাদ্রাসা ছেড়ে নতুন বই পাওয়ার জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে। একই কারণে মাদ্রাসার অন্য শ্রেণীগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পাচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হোসেন মণ্ডল বলেন, ‘বই না পাওয়ায় আমরা বই দিতে পারছি না।’