ফুলবাড়ীতে সড়ক ও রেলপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি ও ফুলবাড়ী এলাকায় গতকাল সোমবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচি সফল করতে লোকজন সকাল থেকে ফুলবাড়ী শহরের সব দোকানপাট বন্ধ রেখে মিছিল নিয়ে ঢাকা-দিনাজপুর মহাসড়কের নিমতলা মোড় ও ঢাকা মোড়ে অবস্থান নেন। তাঁরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। অনেকে ফুলবাড়ী রেলস্টেশনের ২০০ গজ দক্ষিণে রেলঘুমটিতে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন।