ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মুক্তা বেগম (৩৫) ও মৃত্তিকা আখতার (৭) নামের মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বেলা পৌনে একটার দিকে ফুলবাড়ী-দিনাজপুর সড়কের বারাইহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে একটি মোটরসাইকেলে করে ফুলবাড়ী-দিনাজপুর সড়ক দিয়ে নজরুল ইসলাম তাঁর স্ত্রী মুক্তা ও মেয়ে মৃত্তিকা নিয়ে ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ী গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিলেন। ফুলবাড়ীর বারাইহাট নামক স্থানে পৌঁছালে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে মা-মেয়ে রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত নজরুল ইসলামকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হতাহত ব্যক্তিরা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার থানাপাড়া গ্রামের বাসিন্দা।