ফুলবাড়ীতে হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে গতকাল বৃহস্পতিবার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাইদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী প্রথম আলোকে বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুরের উপপরিচালক মোজাহার আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল গতকাল বিকেল চারটায় ফুলবাড়ী থানায় আসে। তারা দুর্নীতির মামলায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাইদুর রহিমের আটকাদেশ নিয়ে আসে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা চত্বর থেকে সাইদুরকে গ্রেপ্তার করে পুলিশ।
সাইদুর রহিমের বিরুদ্ধে ২০১৩ সালের ৬ মে রংপুর সদর কোতোয়ালি থানায় দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদক রংপুর কার্যালয়ের কর্মকর্তারা জানান।
সাইদুর রহিম ২০১৫ সালের ৬ মে থেকে ফুলবাড়ীতে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।