ফুলবাড়ীর ১৭ জন সংবাদপত্র বিক্রয়কর্মী রেইনকোট পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১৭ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গত রোববার এসব রেইনকোট বিতরণ করা হয়।সংবাদপত্র বিক্রয়কর্মী জব্বার আলী (৫৫), আশরাফ আলী (৪৭), ইদ্রিস মিয়া (৪০), মোন্নাফ আলীসহ কয়েকজন রেইনকোট পেয়ে দারুণ খুশি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁরা বলেন, তাঁরা রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পত্রিকা পাঠকদের হাতে পৌঁছে দেন, কিন্তু এর মূল্যায়ন নেই। প্রথম আলো কিছুটা হলেও তাঁদের কষ্ট ও দুর্দশা বোঝে। এ জন্যই এই পত্রিকা দেশের সেরা।প্রথম আলোর বগুড়ার আঞ্চলিক বিক্রয় নির্বাহী জাকির হোসেন রেইনকোটগুলো বিতরণ করেন। এ সময় এজেন্ট আসলাম উদ্দিন ও আবেদ আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমরচাঁদ গুপ্ত, প্রথম আলোর ফুলবাড়ী প্রতিনিধি সাদেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।