ফুলবাড়ীয়ায় শিয়ালের কামড়ে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন ও পৌর শহরে গত শনিবার রাতে শিয়ালের কামড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২৫ জনকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পর চান্দের বাজার, কুশমাইল, বরুকা গ্রামের ও পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মানুষ ক্ষয়ক্ষতি দেখার জন্য বাড়ির বাইরে বের হয়। এ সময় ওই সব এলাকায় শিয়ালের কামড়ে অন্তত ৩০ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চাঁদ সুলতানা জানান, শিয়ালের কামড়ে আহত কুশমাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫ জন ব্যক্তিকে রোববার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে।