ফুলবাড়ীয়ায় হরতাল স্থগিত, আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণের দাবিতে ডাকা গতকাল মঙ্গলবারের আধা বেলা হরতাল সকাল ১০টার দিকে স্থগিত করা হয়। তবে জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
ফুলবাড়ীয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দ্বিতীয় দিনে ডাকা হরতাল চলাকালে সকাল থেকেই হরতাল-সমর্থকেরা ব্যাপক প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়া উপজেলা সদরে অবস্থান নেন। এতে সব ধরনের যানবাহন চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।