ফুলে ফুলে সেজেছে সংসদ ভবন চত্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতে রঙিন ফুলের গাছ লাগানো হয়েছে সংসদ ভবনের সামনের চত্বরে​৷ এতে লুই আ​ই কানের স্থাপত্যের সৌন্দর্য আরও বেড়েছে৷ ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
শীতে রঙিন ফুলের গাছ লাগানো হয়েছে সংসদ ভবনের সামনের চত্বরে​৷ এতে লুই আ​ই কানের স্থাপত্যের সৌন্দর্য আরও বেড়েছে৷ ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

জাতীয় সংসদ ভবনের সামনের সবুজ মাঠ হলুদ গাদা, নানান জাত ও রঙের কসমসসহ বিভিন্ন ফুলে ফুলে সেজেছে। কিছু ফুল আছে লাল টকটকে। শীতের মিষ্টি রোদে সৌন্দর্য পিপাসুরা সংসদ ভবনের সামনে গিয়ে ছবি তোলেন। অনেকেই সেখানে তোলেন সেলফি।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দেখা গেল, দল বেঁধে ঘুরতে এসেছেন একদল বিদেশি। তাঁদের সঙ্গ দিচ্ছেন বাংলাদেশি কয়েকজন। তাঁরাও ছবি তোলার সুযোগটি হাতছাড়া করলেন না। তবে সকাল প্রায় ১০টা পর্যন্ত পুরো এলাকা বলতে গেলে বেশ নোংরা ছিল। আগের দিন এখানে বেড়াতে আসা লোকজনের ফেলে যাওয়া চিপসের প্যাকেট, বাদামের খোসা, চটপটি, ফুচকা খাওয়ার পর বেঁচে যাওয়া কিছু অংশ তখনো পড়ে ছিল সেখানে। তা নিয়ে কাক ও কুকুরের জটলা চলছিল। এরপর একজন পরিচ্ছন্নতাকর্মী জায়গাটি ঝাড়ু দেন। বিকেল হতে হতে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর ফুটপাত ঘেঁষে আবার চটপটি, ফুচকা, হাওয়াই মিঠাই বিক্রি শুরু হয়। ফ্লাক্সে করে চা বিক্রি বা চিপস বিক্রেতার দেখা মিলে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে সেখানে ভিড় জমান। কিছুটা সময় কাটিয়ে তাঁরা বাড়ি ফেরেন। পথচারিেদর অভিযোগ, চমৎকার এই স্থানটি প্রায়ই নোংরা থাকে। বেশির ভাগ সময় সর্বত্র আবর্জনা ও ময়লা ছড়িয়ে থাকে। এসব যেন দেখার কেউ নেই।