ফুলের রোদেলা হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গ্রীষ্মের দাবদাহে চোখ জুড়ায় নানা বর্ণের ফুলের সমারোহে। রাজধানীতে কমছে গাছ। ফুলের গাছও বেশ কম। শ্রীহীন এই শহরের এখানে-সেখানে মাঝেসাজে দু-একটি কৃষ্ণচূড়া, কনকচূড়া, জারুল, সোনালু, কাঠগোলাপ, পলাশ, অশোক ফুলের গাছ চোখে পড়ে। লাল লাল কৃষ্ণচূড়া ছাওয়া গাছ দেখলে মনে হয় কিছু সৌন্দর্য অবশিষ্ট আছে। এ সময় ঢাকার পার্কগুলোও নতুন রূপে সাজে। প্রখর রোদে ঝলমল করে নানা রঙের ফুল। ফুলের ছবিগুলো বুধবারের।
১ / ৮
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উঁচু উঁচু জারুলগাছে ফুল আর ফুল।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উঁচু উঁচু জারুলগাছে ফুল আর ফুল।
২ / ৮
হাইকোর্ট প্রাঙ্গণে লাল সোনালু ফুল।
হাইকোর্ট প্রাঙ্গণে লাল সোনালু ফুল।
৩ / ৮
রমনা পার্কের অশোক গাছে একগুচ্ছ ফুল।
রমনা পার্কের অশোক গাছে একগুচ্ছ ফুল।
৪ / ৮
এই ফুল রাধাচূড়া নামেই বেশি পরিচিত। ছোট কৃষ্ণচূড়া এই ফুলের অন্য নাম।
এই ফুল রাধাচূড়া নামেই বেশি পরিচিত। ছোট কৃষ্ণচূড়া এই ফুলের অন্য নাম।
৫ / ৮
কনকচূড়া গাছ ও পাতার আকৃতি কৃষ্ণচূড়ার মতোই। স্বর্ণচূড়া তার অন্য নাম।
কনকচূড়া গাছ ও পাতার আকৃতি কৃষ্ণচূড়ার মতোই। স্বর্ণচূড়া তার অন্য নাম।
৬ / ৮
সবুজ পাতার আড়ালে শুভ্র কাঠগোলাপ। এই ফুলের গাছ ৮ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।
সবুজ পাতার আড়ালে শুভ্র কাঠগোলাপ। এই ফুলের গাছ ৮ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।
৭ / ৮
সোনার মতো রং বলেই হয়তো নাম হয়েছে সোনালু। বাঁদরলাঠি নামেও আছে পরিচিতি।
সোনার মতো রং বলেই হয়তো নাম হয়েছে সোনালু। বাঁদরলাঠি নামেও আছে পরিচিতি।
৮ / ৮
কৃষ্ণচূড়া যে শোভা ছড়ায় তার জুড়ি নেই।
কৃষ্ণচূড়া যে শোভা ছড়ায় তার জুড়ি নেই।