ফুলেল শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা সব বিদেশি পর্যটককে রজনীগন্ধা ফুল দিয়ে স্বাগত জানানো হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে নানা সভা, সেমিনার, বিতর্ক ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান। তিনি বলেন, বহুমাত্রিকতা ও ব্যাপ্তির কারণে পর্যটনশিল্প বিশ্বে বৃহত্তম শিল্পে পরিণত হয়েছে। ‘স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন’ স্লোগান নিয়ে এ বছর বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে।