ফুলেল শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মুক্তির মোড়ে গতকাল রোববার বেলা ১১টা থেকে নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বৈধ কাগজপত্র থাকা মোটরসাইকেলের মালিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা। এ অভিযানে নেতৃত্ব দেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, খোরশেদ আলম, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এসপি মোজাম্মেল হক বলেন, যেসব মোটরসাইকেলের মালিক মোটরযান আইনের শর্ত মেনে চলছেন তাঁদের প্রতি সম্মান দেখাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।