ফুলেল শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়ায় সিলেটের মিসবাহউদ্দিন সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কয়লা আমদানিকারক গ্রুপ সিলেটের নেতারা। গতকাল সোমবার দুপুরে মিসবাহকে তাঁর দপ্তরে গিয়ে ফুল দিয়ে অভিনন্দিত করেন কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি মো. এমদাদ হোসেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন সাহা, সাবেক সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। মিসবাহউদ্দিন সিরাজ সিলেটের সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্বে রয়েছেন। ২০০৯ সালে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তিনি সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে কেন্দ্রের নেতৃত্বে অভিষিক্ত হন।