ফুলেল শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ লালা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির বার লাইব্রেরিতে গিয়ে আরিফুল নবনির্বাচিত সভাপতির হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আইনজীবী সমিতির ভোটে জয়ী কার্যকরী কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে সফলতাও কামনা করেন তিনি। নিজস্ব প্রতিবেদক, সিলেট