প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুহাদের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বরনডালী গ্রামে। বয়স মাত্র ১৫ মাস। সে কিডনির অসুখে ভুগছে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু বিভাগে চিকিত্সা দেওয়া হচ্ছে তাকে। চিকিত্সকেরা জানিয়েছেন, তার দুটি কিডনিই নষ্ট হয়ে যাচ্ছে। তাকে বাঁচাতে জরুরি অস্ত্রোপচার দরকার। এতে অন্তত ৪০ হাজার টাকার প্রয়োজন পড়বে। ফুহাদের বাবা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ছেলের চিকিত্সায় ইতিমধ্যে সহায়-সম্বল বিক্রি করেছেন। ফুহাদকে বাঁচাতে সাহায্যের অনুরোধ জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা—ইমামুল কবির, সঞ্চয়ী হিসাব নং ০২০৭৫৭৯০, ইসলামী ব্যাংক লি., ভিআইপি ৩০ নম্বর রোড, কাকরাইল, ঢাকা। বিজ্ঞপ্তি।