ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভূমি জরিপকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ চারজন আহত হয়েছেন। উপজেলার কুতুবপুর গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবপুর গ্রামের বিরোধপূর্ণ ভূমিতে শুক্রবার সুলতান মিয়ার ছেলেরা আমিন নিয়ে ভূমি জরিপ করতে গেলে একই গ্রামের দুদু মিয়ার ছেলে আলী হোসেন বাধা দেন। এ ছাড়া আলী হোসেন বিরোধপূর্ণ ভূমি সরকারি আমিন দিয়ে জরিপের কথা বলেন। এ সময় মিনহাজ, লুটন, খোকন ও জাভেদের নেতৃত্বে দিলাল ও ছাখন মিয়া আলী হোসেনের পক্ষের লোকজনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন আলী হোসেন, মহুর মিয়া, রেজিনা বেগম ও আবেছরি বেগম। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবদুল গনি বলেন, এ ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি মামলা করেছে।