ফেঞ্চুগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্রীমিস্রী গ্রামের সৌদিপ্রবাসী হেলাল মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতেরা অর্থ, স্বর্ণালংকারসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় নারী-পুরুষসহ তিনজন আহত হয়েছেন।প্রবাসীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত প্রবাসীর বাড়ির দরজা ভেঙে শয়নকক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির নারী-পুরুষদের জিম্মি করে সবাইকে বেঁধে ফেলে।