প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার আশিঘর কালিগুল গ্রামের কাতারপ্রবাসী হাজি আবদুল কাইয়ুম ছনক মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।১৫-২০ জনের অস্ত্রধারী ডাকাতেরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন গ্রামের মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন। আহত মসজিদের ইমাম জয়নাল আবেদীন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। বাড়ির মালিক হাজি আবদুল কাইয়ুম বলেন, অস্ত্রধারী ডাকাতদের মধ্যে মুখোশধারী কয়েকজন ছিল। মামলা করলে ডাকাতেরা যদি আবারও হামলা চালায়—এ ভয়ে তিনি এখনো থানায় মামলা করেননি।এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার এসআই আজাদ হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’