ফেঞ্চুগঞ্জে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুরে গত বুধবার রাতে একটি বাড়িতে আগুনে ঘরের মালামাল পুড়ে গেছে। গৃহকর্তা অভিযোগ করেছেন, গ্রামের কয়েকজন তাঁর ঘরে আগুন দিয়েছেন।বাড়ির মালিক আবদুল অভিযোগ করেন, বুধবার রাতে একই গ্রামের রাজন মিয়ার নেতৃত্বে রেণু মিয়া, লোকমান আলী ও রেজান আলী তাঁর ঘরের দরজায় আঘাত করেন। তিনি ঘর থেকে বের হওয়ার পর রাজন সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন এবং এরপর ঘরে আগুন ধরিয়ে দেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু রাজন, রেণু মিয়া, লোকমান আলী ও রেজান আলী আগুন নেভাতে বাধা দেন। বাধার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।এ ঘটনায় গত বৃহস্পতিবার মজিদ মিয়া ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।