ফেঞ্চুগঞ্জে ব্যবসায়ী খুন, তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজারের এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত ব্যবসায়ী ইউনুছ মিয়া (৪০) মাইজগাঁও গ্রামের বাসিন্দা। গতকাল রোববার ভোরে মাইজগাঁও বরইউলি কবরস্থানের কাছে তাঁর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে তিনজনকে আটক করেছে পুলিশ ।নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, ইউনুছ মিয়া গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেননি। মুঠোফোনেও তাঁকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। গতকাল ভোরে মাইজগাঁও বরইউলি এলাকায় তাঁর মৃতদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গোপনাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া লাশটির নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। ইউনুছের মৃতদেহের কাছে তাঁর ব্যবহূত মুঠোফোন পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে মাইজগাঁও গ্রামের আয়েশা বেগম, জামাল মিয়া ও লিলু বেগমকে আটক করেছে পুলিশ। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গনি বলেন, দুর্বৃত্তরা ঠান্ডা মাথায় ইউনুছ মিয়াকে খুন করেছে।