ফেঞ্চুগঞ্জে শিগগিরই নতুন সার কারখানা চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, সিলেটকে শিল্পসমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে চায় সরকার। ফেঞ্চুগঞ্জে শিগগিরই নতুন সার কারখানা চালু হবে। এ ছাড়া ছাতক সিমেন্ট ফ্যাক্টরি সংস্কার করে নতুন পরিকল্পনায় চালু করারও উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেটে শ্রীহট্ট সত্সঙ্গ বিহারে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২২তম জন্মমহোত্সবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।শিল্পমন্ত্রী বলেন, ‘যারা সামাজিক সম্প্রীতিতে বিভেদ সৃষ্টি করে এ দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। সমষ্টিগত ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে জাতিধর্মবর্ণ-নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় সুধাপানের মূলমন্ত্র হলো মৈত্রীময় সমাজ প্রতিষ্ঠা করা।’