ফেঞ্চুগঞ্জে সরকারি চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জের পালবাড়ীতে অবস্থিত স্বর্ণলতা অ্যাগ্রো ফার্ম নামের দোকানে সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ লুৎফর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দোকানে মজুদ ৬০ বস্তা চাল জব্দ ও দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গত শুক্রবার রাত আটটার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। জানা যায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৬০ বস্তা চাল ফেঞ্চুগঞ্জ বাজারের একজন ডিলারের কাছ থেকে কিনে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণলতা অ্যাগ্রো ফার্মের মালিক দোকানে মজুদ করে রাখলে ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ লুৎফর রহমান গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।