ফেঞ্চুগঞ্জে সেই নারীর ওপর এসিড ছোড়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শারমিন আক্তারের ওপর দাহ্য পদার্থ নয়, এসিড ছোড়া হয়েছে। বুধবার ওই হাসপাতালের চিকিত্সকেরা এ তথ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে ব্র্যাকের সহায়তায় চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নারী ওয়ার্ডের কর্তব্যরত চিকিত্সক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক চিকিত্সা-পর্যবেক্ষণে দেখা গেছে, শারমিনের শরীর এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে।’মঙ্গলবার ভোর রাতে বসতঘরের বেড়া কেটে একদল দুর্বৃত্ত ঘুমন্ত অবস্থায় শারমিনের ওপর এসিড ছোড়ে পালায়। এ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘অসহ্য জ্বলুনি নিয়ে তিনি জেগে ওঠেন’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।