ফেনসিডিল ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের পশ্চিম নজরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৯০টি ইয়াবা বড়ি, ৮৫ বোতল ফেনসিডিলসহ মো. তোফাজ্জল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তোফাজ্জল সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের মনোহর আলীর ছেলে। তাঁকে গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে থানার উপপরিদর্শক আবু নোমান ও সহকারী উপপরিদর্শক মো. হাবিবেব নেতৃত্বে একদল পুলিশ নজরপুর গ্রামের মনোহর আলীর নতুন বাড়ি থেকে তোফাজ্জলকে আটক করেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৩৯০টি ইয়াবা বড়ি এবং বসতঘরের খাটের নিচে বস্তা থেকে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জানতে চাইলে ইয়াবা ও ফেনসিডিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার কথা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল আহমেঞ্চদ ভুঁইয়া।