প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গত সোমবার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মিজানুর রহমান (২৮) নামের এক যাত্রীর ব্যাগ থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা ফেনসিডিলের মূল্য ৬০ হাজার টাকা। শেরপুর শহরের কলেজ রোড এলাকায় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী কেয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, মিজানুর দীর্ঘদিন ধরে চোরাইপথে দিনাজপুরের ভারতীয় সীমান্ত থেকে এসব ফেনসিডিল এনে মাদকসেবীদের কাছে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। বিশেষ ক্ষমতা আইনে থানা-পুলিশের দায়ের করা মামলায় মিজানুরকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই বগুড়ার কারাগারে পাঠানো হয়।