প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাকের আলী সীমান্ত এলাকা থেকে গতকাল শুক্রবার ১ হাজার ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আবুল এহসান বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে বাকের আলী সীমান্তের বাগডাঙ্গা নামুপাড়া এলাকায় একটি বালুভর্তি ট্রলি থামানোর সংকেত দেওয়া হয়। একপর্যায়ে চালক ট্রলি ফেলে পালিয়ে যান। পরে ট্রলি তল্লাশি করে ১ হাজার ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।