ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির পরিচালক এস এম আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে তেলকুপি সীমান্তের পাগলা নদীর ঘাট এলাকায় অভিযান চালালে চোরাকারবারিরা ওই ফেনসিডিলের বোতলগুলো ফেলে পালায়।