প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া অবৈধভাবে ভারত থেকে আনা ১১ প্যাকেট জিরাও উদ্ধার হয়। এ ঘটনায় সান্তাহার ইয়ার্ড কলোনির শাহানাজ বেগম (২৬) ও চা-বাগান এলাকার শেফালী বেগম ওরফে বিউটি (২৭) নামের দুই নারীকে আসামি করে পুলিশ মামলা করেছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজামেঞ্চল হক বলেন, আদমদীঘির ছাতিয়ান গ্রামের ইউনিয়ন পরিষদের পাশের রাস্তায় ওই দুই নারী মাদক ব্যবসায়ী ফেনসিডিল বহন করছে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। তাঁরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল রাস্তায় ফেলেই পালিয়ে যান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।