প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর থেকে গত শুক্রবার রাতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ট্রাকের চালক আজাহার হোসেন ওরফে আজাদকে (২৮) আটক করে। গতকাল সকালে গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশীদ সাংবাদিকদের বলেন, শুক্রবার টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। ট্রাক তল্লাশি করতে গেলে চালক পুলিশকে ১০ হাজার টাকা উৎকোচ দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ট্রাক থেকে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
গাজীপুর প্রতিনিধি