ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে সরকারি হরগঙ্গা কলেজের পুরোনো ছাত্রাবাস ভবনের পেছনের সড়কে ওই ট্রাকটি আটক করা হয়। পুলিশ জানায়, ট্রাক থেকে পাথর খালাস করার প্রস্তুতি নিলে টহলরত পুলিশ ট্রাকের সামনে যায়। এ সময় ট্রাকের চালকসহ অন্যরা দৌড় পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। সদর থানার ওসি মো. ইউনুচ আলী ভূঁইয়া বলেন, ট্রাক ও ফেনসিডিল পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।