প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা থেকে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকার পদ্মা নদীর ঘাটে অভিযান চালানো হয়। এ সময় কয়েক ব্যক্তি নৌকায় করে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। বিজিবি ধাওয়া দিলে তারা নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ