ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে প্রায় এক হাজার ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব। গতকাল শনিবার গাজীপুর পৌরসভার উত্তর বিলাসপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেনসিডিল এবং উত্তর ভূরুলিয়া মাঝিবাড়ি এলাকার মো. ইব্রাহিমের বাড়ি থেকে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ সময় ইব্রাহিমের স্ত্রী খাদিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এদিকে গত বৃহস্পতিবার রাতে গাজীপুর পৌরসভার পশ্চিম ভূরুলিয়া এলাকায় জনৈক আনোয়ারের বাড়ি থেকে এক হাজার ৪০ বোতল ফেনসিডিল ও ২৪৫টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আনোয়ার হোসেন ও শামসুল আলম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।