ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ এক হাজার ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার নাওজোড় এলাকায় ঢাকা বাইপাস সড়কের পাশে ট্রাক থেকে ফেনসিডিল নামিয়ে পিকআপ ভ্যানে তোলার সময় পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ও পিকআপ ভ্যান ফেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।