ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর শহরের পীর ফয়েজ উল্লাহ সড়ক এলাকা থেকে গতকাল রোববার দুপুরে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীর ফয়েজ উল্লাহ সড়কের সরদারবাড়ির সামনের একটি ভবনের পাশ থেকে বস্তাভর্তি ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।