ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীর রাবেতা ক্যাম্প থেকে এক হাজার ৬০০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে এই অভিযান চালানো হয় বলে র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। র্যাব কর্মকর্তারা জানান, রাবেতা ক্যাম্পের বাসিন্দা শহীদের বাসার নিচতলার একটি কক্ষে পাইকারি ফেনসিডিল ব্যবসায়ীরা ফেনসিডিল মজুদ করছেন—এমন অভিযোগে র্যাব সেখানে অভিযান চালায়। অভিযানের সময় মাদক ব্যবসায়ী মুন্নি, লাইলী, আনোয়ার হোসেন ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মাদক ব্যবসায়ী শহীদ পালিয়ে যান।