ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর এলাকা থেকে গতকাল রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচার হচ্ছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ পৌরসভার হালিমা দীঘিরপাড় এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলেও এর আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে ভীমপুর এলাকায় মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে আরোহীরা পালিয়ে যান।