ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। গতকাল বৃহস্পতিবার ভোররাতে র‌্যাবের একটি দল মথুরাপুর গ্রামের ধন মিয়ার বসতবাড়ির সামনে কলাবাগান থেকে এসব ফেনসিডিল উদ্ধার করে।